পশ্চিমবঙ্গে দুম্বা পালন এখন আর স্বপ্ন নয়
কারণ, এখন
আমরা কীভাবে নতুন খামারিদের সাহায্য করি?
আপনি পশ্চিমবঙ্গের যেকোনও জেলায় (দার্জিলিং ব্যতীত) দুম্বা পালন করার জন্য দুম্বা খামার তৈরি করে একটি লাভজনক দুম্বা প্রজেক্ট শুরু করতে চান, তাহলে বেঙ্গল দুম্বা ফার্ম আপনার বিশ্বস্ত সহযোগী। বেঙ্গল দুম্বা ফার্ম (Bengal Dumba Farm) নতুন খামারিদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক পরামর্শ, আধুনিক খামার পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার মাধ্যমে একটি সফল দুম্বা ফার্ম গড়ে তুলতে সহায়তা করতে বদ্ধপরিকর
🏡
খামার পরিকল্পনা
আপনার বাজেট, জমি এবং লক্ষ্য অনুযায়ী সঠিক খামারের পরিকল্পনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
বিস্তারিত জানুন →🐑
সঠিক দুম্বা নির্বাচন
বাচ্চা, গর্ভবতী ও Breeding Stock—আপনার প্রয়োজন অনুযায়ী উপযুক্ত তুর্কি দুম্বা নির্বাচনে সহায়তা করি।
বিস্তারিত জানুন →🌿
খাদ্য ও পরিচর্যা
খাদ্য ব্যবস্থাপনা, বাসস্থান, স্বাস্থ্য পরিচর্যা এবং দৈনন্দিন ব্যবস্থাপনা সম্পর্কে ব্যবহারিক পরামর্শ প্রদান করা হয়।
বিস্তারিত জানুন →🤝
বিক্রয়-পরবর্তী সহায়তা
দুম্বা কেনার পরেও ইচ্ছুক নতুন খামারিদের জন্য আমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক পরামর্শ, প্রশিক্ষণ এবং প্রয়োজনে দীর্ঘমেয়াদি সহযোগিতা প্রদান করি
বিস্তারিত জানুন →নতুন দুম্বা খামার শুরু করার ধাপ
১. স্থান নির্বাচন ও জমি তৈরি
সূচকের মান: বন্যা মুক্ত, উঁচু ও শুষ্ক জমি নির্বাচন করতে হবে।
আয়তন: প্রতিটি পূর্ণবয়স্ক দুম্বার জন্য প্রায় ১৫–২০ বর্গফুট শেড স্পেস এবং চরে খাওয়ার জন্য উন্মুক্ত জায়গা প্রয়োজন।
২. ঘর বা শেড নির্মাণ
মাচা পদ্ধতি: স্যাঁতসেঁতে ভাব এড়াতে মাটি থেকে ৩–৪ ফুট উঁচুতে বাঁশ বা কাঠ দিয়ে মাচা তৈরি করা সবচেয়ে ভালো।
বায়ু চলাচল: ঘরে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে এবং বৃষ্টির জল যাতে না ঢোকে তা নিশ্চিত করতে হবে।
৩. উন্নত জাতের দুম্বা নির্বাচন ও ক্রয়
জাত: টার্কিশ, আফগানি বা সাউথ আফ্রিকান ফ্যাট-টেইল্ড জাতের সুস্থ-সবল দুম্বা সংগ্রহ করুন।
বয়স ও স্বাস্থ্য: ৮–১২ মাস বয়সী পাঠা (র্যাম) ও বকনা (ইউ) দিয়ে শুরু করা ভালো। কেনার সময় আপনার জানা কোনও এক্সপার্ট এর পরামর্শ নিন
৪. খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা
সবুজ ঘাস: নেপিয়ার, সুপার নেপিয়ার বা আলফালফা ঘাস চাষের ব্যবস্থা রাখুন।
দানাদার খাদ্য: গম, ভুট্টা ভাঙা, সয়াবিন খৈল, গম বা ধানের ভুষি, মিনারেল মিক্সচার ও লবণের মিশ্রণে দানাদার খাদ্য তৈরি করতে হবে।
বিশুদ্ধ জল: সার্বক্ষণিক পরিষ্কার ও বিশুদ্ধ জলের সংস্থান থাকতে হবে।
৫. প্রজনন ও খামার সম্প্রসারণ
সাধারণত ১টি সুস্থ পাঠার সাথে ১০-১৫ টি ফিমেইল দুম্বা রাখা যায়।
সঠিক ওজন ও বয়স পৌঁছানোর পর প্রজনন করালে বাচ্চার জন্মহার ও স্বাস্থ্য ভালো থাকে।
৬. স্বাস্থ্য রক্ষা ও টিকাদান (Vaccination)
কৃমি মুক্তকরণ: খামারে আনার পরপরই এবং প্রতি ৩-৪ মাস অন্তর কৃমিনাশক প্রয়োগ করতে হবে।
টিকা: নিয়মমাফিক ব্যাসিক প্রচলিত কয়েকটি টিকা প্রদান।
নতুন খামার শুরু করতে চান?
নতুন খামার শুরু করতে চান, কিন্তু ভেবে উঠতে পারছেন না যে, কত টাকা লাগবে কোথায় খামার করবেন? কীভাবে শুরু করবেন? কেমন দুম্বা নিয়ে শুরু করবেন?
How Much Is Required to Start a Dumba Farm??
দুম্বা খামারের প্রাথমিক বিনিয়োগ নির্ভর করে, যেমন —
