Skip to content

বেঙ্গল দুম্বা ফার্ম— পশ্চিমবঙ্গের বিশ্বস্ত তুর্কি দুম্বা খামার

পশ্চিমবঙ্গের আবহাওয়ায় সহনশীল ভিন্ন প্রজাতির দুম্বা ক্রয়-বিক্রয় ও নতুন দুম্বা ফার্ম তৈরির জন্য সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শের বিশ্বস্ত ঠিকানা

প্রিমিয়াম কোয়ালিটি • কেনারও পরেও বিনামূল্যে পরামর্শ
🕌 কুরবানীর দুম্বা আমাদের ফার্ম 🇹🇷 তুর্কী দুম্বা
icon of bengal dumba farm বেঙ্গল দুম্বা ফার্ম - Bengal Dumba Farm
west bengal dumba farm, best dumba farm in west bengal
Bengal Dumba farm west bengal dumba buy বেঙ্গল দুম্বা ফার্ম চব্বিশ পরগনা উত্তর ২৪ পরগনা

প্রিমিয়াম তুর্কি দুম্বা ফার্ম প্রজেক্ট

বাংলার প্রাণিসম্পদ খাতে নতুন সম্ভাবনার এক অনন্য অধ্যায়ের নাম বেঙ্গল দুম্বা ফার্ম (Bengal Dumba Farm)। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার হায়দারপুর (বাগজোলা) এলাকায় অবস্থিত আমাদের খামারটি আধুনিক প্রযুক্তি ও নিবেদিত প্রজনন গবেষকদের উদ্যোগে প্রতিষ্ঠিত

Dumba farm in West Bengal

Dumba in West Bengal

বেঙ্গল দুম্বা ফার্ম উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া ব্লকের বাগজোলা অঞ্চলের হায়দারপুরে অবস্থিত একটি দুম্বা প্রজনন ও পালন কেন্দ্র। আমরা মূলত উন্নত জাতের দুম্বা (Fat-Tailed Sheep) নিয়ে কাজ করি, যা বাণিজ্যিক পশুপালনের জন্য অত্যন্ত উপযোগী। আমাদের উদ্দেশ্য হলো খামারি ও উদ্যোক্তাদের কাছে সুস্থ ও মানসম্মত দুম্বা পৌঁছে দেওয়া।

আপনি যদি নতুন খামার শুরু করতে চান, অথবা প্রজনন এবং কুরবানির জন্য ভালো মানের দুম্বা খুঁজছেন, তবে আমাদের খামারে যোগাযোগ করতে পারেন।

আমরা শুধু দুম্বা বিক্রি করেই দায়িত্ব শেষ করি না; একজন নতুন খামারি কীভাবে দুম্বা পালন শুরু করবেন, কী ধরনের খাবার দেবেন এবং কীভাবে ঘর তৈরি করবেন—বিভিন্ন বিষয়ে প্রাথমিক পরামর্শ দিয়ে থাকি। আপনি যদি একটি নির্ভরযোগ্য Dumba farm in West Bengal খুঁজে থাকেন, তবে সরাসরি আমাদের সাথে যোগযোগ করতে পারেন।

Bengal Dumba Farm. Buy Dumba in West Bengal from বেঙ্গল দুম্বা ফার্ম

পশ্চিমবঙ্গে দুম্বা খুঁজছেন?

অনেকেই জানতে চান, পশ্চিমবঙ্গে দুম্বা কোথায় পাব? কিংবা কোথায় গেলে ভালো কোয়ালিটির তুর্কি দুম্বা দুম্বা পাওয়া যাবে। পশ্চিমবঙ্গে যেহেতু দুম্বার বাণিজ্যিক পালন খুবই নতুন এবং অপ্রতুল, তাই স্থানীয় বাজারেও দুম্বা সব সময় সহজলভ্য হয় না। এই সমস্যার সমাধানের জন্যই আমাদের এই উদ্যোগ। আপনি যদি ভাবেন যে পশ্চিমবঙ্গে দুম্বা কিনব, তাহলে সরাসরি আমাদের খামারে এসে দেখে আপনার পছন্দসই দুম্বা বেছে নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। আপনার যদি পশ্চিমবঙ্গে দুম্বা ক্রয় বা কোনও খামার সম্বন্ধীয় যেকোনো পরামর্শের জন্য পশ্চিমবঙ্গে দুম্বা ফার্ম এর সন্ধান করছেন তাহলে আজই বেঙ্গল দুম্বা ফার্ম (West Bengal Dumba Farm)-এ যোগাযোগ করুন। আমরা সরাসরি ক্রেতাদের সাথে কাজ করি — কোনো প্রকার মধ্যস্থতাকারী ছাড়াই।

What We Offer – আমাদর কাছে যা পাবেন

আপনি পশ্চিমবঙ্গের যেকোনও জেলায় (দার্জিলিং ছাড়া) দুম্বা পালন করার জন্য দুম্বা খামার তৈরি করে একটি লাভজনক দুম্বা প্রজেক্ট শুরু করতে চান, তাহলে বেঙ্গল দুম্বা ফার্ম আপনার বিশ্বস্ত সহযোগী। বেঙ্গল দুম্বা ফার্ম (Bengal Dumba Farm) নতুন খামারিদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক পরামর্শ, আধুনিক খামার পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার মাধ্যমে একটি সফল দুম্বা ফার্ম গড়ে তুলতে সহায়তা করতে বদ্ধপরিকর

উন্নত Breeding Stock

বাণিজ্যিক খামার বা শক, উভয়ের জন্যই আমাদের এখানে প্রজনের -উপযুক্ত জন্য ভালো মানের দুম্বা পাওয়া যায়

পুরুষ ও মাদি দুম্বা

কুরবানি বা খামারে পালনের জনি প্রয়োজন অনুযায়ী পুরুষ বা মাদি দুম্বা সরবরাহ করা হয়

কুরবানি স্পেশাল দুম্বা

কুরবানির জন্য পালিত শক্তিশালী ও অধিক মাংসযুক্ত তুর্কি ও অন্য প্রজাতির দুম্বা পাওয়া যায়

বিনামূল্যে খামার পরামর্শ

নতুন খামারিদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক পরামর্শ, প্রশিক্ষণ এবং প্রয়োজনে দীর্ঘমেয়াদি সহযোগিতা।

🇹🇷 তুর্কি দুম্বা পশ্চিমবঙ্গ — আমাদের বিশেষ গুরুত্ব

দুম্বার বিভিন্ন জাতের মধ্যে তুর্কি দুম্বা তাদের শারীরিক বৃদ্ধি ও মানিয়ে নেওয়ার ক্ষমতার জন্য বেশ পরিচিত। আমরা আমাদের খামারে তুর্কি দুম্বা পশ্চিমবঙ্গ-এর আবহাওয়ায় কীভাবে ভালোভাবে বেড়ে উঠতে পারে, সেদিকে বিশেষ নজর দিই।
আমরা মূলত তুর্কি দুম্বা নিয়েই কাজ করি — এদের চর্বিযুক্ত মোটা গোলাবি সুদর্শন লেজ আর দ্রুত ওজন বৃদ্ধির ক্ষমতার জন্য এদের চাহিদাও অনেক বেশি। তুর্কি দুম্বা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন

পশ্চিমবঙ্গে দুম্বা পালন কেন এত লাভজনক?

বাংলাদেশ ও রাজেস্থানের মতো আমাদের পশ্চিমবঙ্গেও দুম্বা পালন সাম্প্রতিক কালে খুবই দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। সাধারণ ছাগলের খামারিদের ও একটা বড় অংশ ছাগল পালন ছেড়ে দুম্বা পালনের দিকে এগিয়ে আসছে। সব মিলিয়ে আমাদের পশ্চিম বাংলায় দুম্বা একটি সম্ভাবনাময় খামারভিত্তিক উদ্যোগ হিসেবে পরিচিতি পাচ্ছে। কিন্তু কেন?

১.
উচ্চ বাজার মূল্য ও ব্যাপক চাহিদা

কুরবানির মরসুম ছাড়াও পালনের জন্য সহ সারা বছর দুম্বার ব্যাপক চাহিদা থাকে। একটি বড় ও সুস্থ তুর্কি দুম্বা প্রায় ১ থেকে ১.৫ লক্ষ টাকায় বা তার বেশি মূল্যে বিক্রি হয়।

২.
ছাগলের তুলনায় কম লালন-পালন খরচ

ছাগলের তুলনায় এদের লালন-পালন এর খরচ অনেক কম ।এরা সাধারণ ঘাস, গাছের পাতা এবং খড় খেয়েই দ্রুত বড় হয়ে ওঠে।

৩.
দ্রুত শারীরিক ওজন বৃদ্ধি

দুম্বা (বিশেষত তুর্কি প্রজাতির)খুব দ্রুত বংশবৃদ্ধি করে এবং কম সময়ে এদের ওজন ১০ থেকে ১৫০ কেজি পর্যন্ত হতে পারে, যা সাধারণ ভেড়া বা ছাগলের চেয়ে অনেক বেশি মাংস দেয়।

৪.
কুরবানির বাজারে বিশেষ চাহিদা

ঈদুল আজহার সময় ১০০ কিলো+ দুম্বার ব্যাপক চাহিদা। তবে, পশ্চিমবঙ্গে গরু জবাই নিষিদ্ধ হওয়ার ফলে এর চাহিদা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে।

৫.
শান্ত স্বভাব ও সহজ খামার পরিচালনা

তুর্কি দুম্বা অত্যন্ত শান্ত ও নিরুপদ্রব প্রাণী। নারী বা বয়স্ক খামারিরাও খুব সহজে এদের পরিচালনা ও পরিচর্যা করতে পারেন।

৬.
ছাগলের তুলনায় বেশি সহনশীল

দুম্বা শুধু মরুভূমির প্রাণী হওয়ায় এরা ছাগলের তুলনায় অনেক সহনশীল ও রোগ-বালাই ও অনেক কম

৭.
বিশাল ব্যবসায়িক বাজার ও মূল্য

বাংলা সহ সারাদেশে খাঁটি প্রজনন দুম্বার প্রচুর চাহিদা রয়েছে। ফলে অন্য যেকোনো গবাদিপশুর চেয়ে দুম্বা প্রজনন ব্যবসায় বিনিয়োগ রিটার্ন (ROI) অনেক দ্রুত আসে।

৮.
আবহাওয়ার চমৎকার অভিযোজন

দুম্বা মরুভূমির প্রাণী হলেও এরা পশ্চিমবঙ্গের আর্দ্র ও উষ্ণ জলবায়ুর সঙ্গে খুব সহজেই নিজেদের খাপ খাইয়ে নিতে পারে।

নতুন খামার শুরু করবেন ভাবছেন ?

নতুন খামার শুরু করতে চান, কিন্তু ভেবে উঠতে পারছেন না যে, কত টাকা লাগবে? কোথায় খামার করবেন? কীভাবে শুরু করবেন? কেমন দুম্বা নিয়ে শুরু করবেন? আর চিন্তা নয়, আজই যোগাযোগ করুন

পশ্চিমবঙ্গে দুম্বা খামার শুরু করতে চান? Bengal Dumba Farm আপনার পাশে

আপনি পশ্চিমবঙ্গের যেকোনও জেলায় (দার্জিলিং ছাড়া) দুম্বা পালন করার জন্য দুম্বা খামার তৈরি করে একটি লাভজনক দুম্বা প্রজেক্ট শুরু করতে চান, তাহলে বেঙ্গল দুম্বা ফার্ম আপনার বিশ্বস্ত সহযোগী। বেঙ্গল দুম্বা ফার্ম (Bengal Dumba Farm) নতুন খামারিদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক পরামর্শ, আধুনিক খামার পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার মাধ্যমে একটি সফল দুম্বা ফার্ম গড়ে তুলতে সহায়তা করতে বদ্ধপরিকর

🏡
খামার পরিকল্পনা

আপনার বাজেট, জমি এবং লক্ষ্য অনুযায়ী সঠিক খামারের পরিকল্পনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

বিস্তারিত জানুন →

🐑
সঠিক দুম্বা নির্বাচন

বাচ্চা, গর্ভবতী ও Breeding Stock—আপনার প্রয়োজন অনুযায়ী উপযুক্ত তুর্কি দুম্বা নির্বাচনে সহায়তা করি।

বিস্তারিত জানুন →

🌿
খাদ্য ও পরিচর্যা

খাদ্য ব্যবস্থাপনা, বাসস্থান, স্বাস্থ্য পরিচর্যা এবং দৈনন্দিন ব্যবস্থাপনা সম্পর্কে ব্যবহারিক পরামর্শ প্রদান করা হয়।

বিস্তারিত জানুন →

🤝
বিনামূল্যে খামার পরামর্শ

নতুন খামারিদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক পরামর্শ, প্রশিক্ষণ এবং প্রয়োজনে দীর্ঘমেয়াদি সহযোগিতা।

বিস্তারিত জানুন →

Buy Dumba in West Bengal from Bengal Dumba Farm

If you are looking to buy Dumba in West Bengal, finding the right animal and getting accurate information about its current condition is important. At Bengal Dumba Farm, we help interested buyers enquire about Dumba available at our farm and learn more about the different categories of animals currently in stock.

Our availability may include mature male Dumba, breeding rams, female Dumba and young Dumba. However, livestock availability naturally changes over time. For this reason, the age, size, weight, appearance and price of an individual Dumba can vary depending on the animal currently available.

Dumba in West Bengal – Enquire About Current Stock

Buying livestock is different from buying a standard product online. A photograph taken a few weeks ago may not always represent the animal currently available for sale. Therefore, if you are planning to buy Dumba in West Bengal, we recommend contacting us directly for the latest information, recent photographs or videos and details about the animals available at that time.
At Bengal Dumba Farm, we try to make the enquiry process simple and straightforward. You can contact us, discuss your requirements and ask about the current availability of Dumba at our farm.

Frequently Asked Questions

দুম্বা পালন ও Bengal Dumba Farm সম্পর্কে সাধারণ প্রশ্ন

দুম্বা পালন, তুর্কি দুম্বা (Fat-Tailed Sheep), Breeding Stock, নতুন খামার শুরু, প্রশিক্ষণ এবং Bengal Dumba Farm-এর সেবা সম্পর্কে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নোত্তর

১. পশ্চিমবঙ্গের আবহাওয়ায় দুম্বা পালন কি বাস্তবেই সম্ভব?

হ্যাঁ, সম্ভব — তবে কিছু সামান্য কিছু সতর্কতা (যা চগলের থেকেও কম) দরকার। দুম্বা মূলত শুষ্ক অঞ্চলের প্রাণী হলেও সঠিক ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গের আর্দ্র জলবায়ুতেও ভালোভাবে টিকে থাকে। এর রোগপ্রতিরোধ ক্ষমতা ছাগলের থেকেও বেশি হওয়ায়, এটিকে প্রায় ছাগলের চেয়েও নুন্যতম যত্নে লালন-পালন করা যায়। তবে, ব্যবসায়িক ভাবে অনেক সংখ্যক দুম্বা পালন করতে চাইলে ছাগলের মতো মাচা পদ্ধতি ব্যবহার করে ঘর শুকনো রাখাটা অনেক ভালো, এতে নিউমোনিয়ার মতো সমস্যা অনেকটাই এড়ানো যায়।

আরও জানুন: দুম্বা কী এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে জানুন

২. তুর্কি দুম্বা আসলে কী, আর সাধারণ ভেড়া থেকে কেন আলাদা?

তুর্কি দুম্বা হলো একটি বিশেষ প্রজাতির ফ্যাট-টেইলড শিপ, যার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো চর্বিযুক্ত মোটা লেজ। সাধারণ দেশি ভেড়ার লেজ সরু ও লম্বা হয়, কিন্তু তুর্কি দুম্বার লেজ চওড়া, ভারী এবং চর্বিতে ভরা থাকে। শারীরিক গঠনেও এরা অনেক বড় ও মজবুত, ফলে দ্রুত ওজন বাড়ে এবং মাংসের পরিমাণও বেশি হয়। একটা ভালো সাইজের দুম্বার ওজন ১০০ থেকে দেড়শ কিলো পর্যন্ত হতে পারে। অন্যদিকে একটা ভেড়ার ওজন তুলনামূলক অনেক কম অর্থ্যাৎ ৪০ থেকে ৫০ কিলোর মতো হয়ে থাকে। এই কারণেই কুরবানির বাজার থেকে শুরু করে ব্রিডিং স্টক ব্যবসা — সব জায়গাতেই তুর্কি দুম্বার আলাদা কদর রয়েছে।

আরও জানুন: দুম্বা ও ভেড়ার মধ্যে আসল পার্থক্য

৩. দুম্বা পালন কেন এত লাভজনক?

দুম্বার বাজারমূল্য সাধারণত অনেক বেশি হওয়ায়, আর ছাগলের তুলনায় খাদ্য ও পরিচর্যার খরচ কম হওয়ায় এটি একটা লাভজনক ব্যবসা হিসেবে দেখা পরিচিত। এছাড়া কুরবানির মৌসুমে আলাদা চাহিদা তৈরি হয়, আর সারাবছর ব্রিডিং স্টকের বাজারও রয়েছে। তবে যেকোনো পশুপালন ব্যবসার মতোই লাভের পরিমাণ নির্ভর করে সঠিক পরিকল্পনা, ব্যবস্থাপনা আর বাজার পরিস্থিতির উপর — সঠিক পরিকল্পনা ও পরচর্যায় সহজেই ছাগলের থেকে অনেক বেশি লাভবান হওয়া সম্ভব।

আরও জানুন: “পশ্চিমবঙ্গে দুম্বা পালন কেন এত লাভজনক”

৪. বেঙ্গল দুম্বা ফার্ম থেকে দুম্বা কেনার সুবিধা কী?

বেঙ্গল দুম্বা ফার্ম উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার হায়দারপুরে (বাগজোলা) অবস্থিত একটি জনপ্রিয় খামার, ক্রেতারা সহজেই সশরীরে এসে দুম্বা দেখে কিনতে পারেন। আমাদের নতুন খামারিদের জন্য আমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক পরামর্শ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকি — আপনার বাজেট, জমি ও লক্ষ্য অনুযায়ী সঠিক খামার পরিকল্পনা তৈরি করে দিই, এবং প্রয়োজন বুঝে বাচ্চা, গর্ভবতী বা Breeding Stock থেকে উপযুক্ত তুর্কি দুম্বা বেছে নিতে সাহায্য করি। খাদ্য ব্যবস্থাপনা, বাসস্থান আর দৈনন্দিন পরিচর্যা নিয়েও ব্যবহারিক পরামর্শ পাবেন। কেনার পরেও সম্পর্ক শেষ হয়ে যায় না — প্রশিক্ষণ ও প্রয়োজনে দীর্ঘমেয়াদি সহযোগিতার মাধ্যমে একটি সফল দুম্বা ফার্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

আরও পড়ুন: কেন বেঙ্গল দুম্বা ফার্ম থেকেই দুম্বা কিনবো?

৫. নতুন খামারি হিসেবে কীভাবে শুরু করব, কোনো সাহায্য পাব কি?

অবশ্যই আমাদের সাহায্য পাবেন— আপনার বাজেট, জমির পরিমাণ আর লক্ষ্য জেনে আমরা আমাদের নতুন খামারিদের বাস্তবসম্মত পরিকল্পনা করতে সাহায্য করি — যেহেতু প্রত্যেকর পরিস্থিতি আলাদা, তাই বাজেটও আলাদা হতে পারে। আমরা আপনার পরিস্থিতি ও পরিকল্পনা অনুযায়ী সম্ভাব্য বাজেট নির্ধারণে সহায়তা করি।

আরও জানুন: 🌱 নতুন ফার্ম শুরু করুন

৬. ফার্মে ভিজিট করে দুম্বা দেখে কেনা যায় কি?

হ্যাঁ, আমরা সরাসরি ফার্ম ভিজিট করে দুম্বা দেখার সুযোগ দিই। আপনি সপ্তাহের শুক্র, শনি ও রবিবার সকাল ৭ থেকে বিকাল ৫ টা’র মধ্যে আমাদের ফার্ম ভিজিট করেতে পারবেন।
আমাদের ঠিকানা: হায়দারপুর (বাগজোলা), বাদুড়িয়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।
আমাদের ফার্মার গুগল লোকেশন: বেঙ্গল দুম্বা ফার্ম – গুগল লোকেশন
নোট: ফার্ম ভিজিট করার জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধতামূলক। ফার্ম ভিজিট এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ বা কল করুন।

৭. দুম্বার খাদ্য খরচ কি ছাগল বা সাধারণ ভেড়ার তুলনায় অনেক বেশি?

না, দুম্বার খাদ্য খরচ ছাগল বা সাধারণ ভেড়ার মতোই, বরং কিছু ক্ষেত্রে দুম্বা পালন আরও সাশ্রয়ী ও সুবিধাজনক। এরা সাধারণ কাঁচা ঘাস, খড় এবং বিভিন্ন দানা-খাবার খেয়েই খুব দ্রুত শারীরিক বৃদ্ধি ঘটাতে পারে। দুম্বা প্রধানত গ্রেজার, তাই আপনার খামারে পর্যাপ্ত নেপিয়ার বা জারা ঘাসের চাষ করতে পারলে আপনার দুম্বা পালনের দৈনন্দিন খাদ্য খরচ ৫০% থেকে ৮০% পর্যন্ত কম হবে।

আরও জানুন:

৮. বাণিজ্যিকভাবে লাভবান হতে গেলে প্রাথমিকভাবে কয়টি দুম্বা নিয়ে খামার শুরু করা উচিত?

যেহেতু প্রত্যেক খামারির পরিস্থিতি আলাদা, তাই বাজেটও আলাদা হতে পারে। আপনার পরিস্থিতি ও বাজেট অনুযায়ী কতটা দুম্বা নিয়ে খামার শুরু কড়া উচিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
আমাদের ঠিকানা: হায়দারপুর (বাগজোলা), বাদুড়িয়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।
আমাদের ফার্মার গুগল লোকেশন: বেঙ্গল দুম্বা ফার্ম – গুগল লোকেশন
নোট: ফার্ম ভিজিট করার জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধতামূলক। ফার্ম ভিজিট এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ বা কল করুন।

৯. আমি পশ্চিমবঙ্গের অন্য জেলায় থাকি, আপনারা কি সেখানে দুম্বা ডেলিভারি করতে পারবেন?

হ্যাঁ, আমরা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় এবং ক্ষেত্রবিশেষে ভারতের অন্যান্য রাজ্যেও সুরক্ষিতভাবে দুম্বা ডেলিভারি করে থাকি। যাতায়াতের সময় পশুর যাতে কোনো কষ্ট বা স্ট্রেস না হয়, তার জন্য বিশেষ বায়ু চলাচল যুক্ত পরিবহন ব্যবস্থা ব্যবহার করা হয়। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ বা কল করুন।

১০. আপনারা কি কুরবানির জন্য দুম্বা বিক্রি করেন?

হ্যাঁ, আমরা কুরবানির জন্য দুম্বা বিক্রি করি। সরাসরি ফার্মে এসে দেখে পছন্দমতো দুম্বা বেছে নিতে পারেন, এছড়া অ্যাডভান্স বুকিং করে রাখতে পারেন এবং বাকি টাকা ডেলিভারির সময় দিতে পারেন (শর্তাবলী প্রযোজ্য)।

আরও জানুন: “কুরবানির দুম্বা”